BD Highlights
জাতীয়

রূপপুরের বিদ্যুৎ আজ জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে

রূপপুরের বিদ্যুৎ আজ জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে

দীর্ঘ অপেক্ষা আর হাজারো পরীক্ষানিরীক্ষার পর অবশেষে জাতীয় গ্রিডে যুক্ত হতে যাচ্ছে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ। আজ বিকালের দিকে কেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে প্রথমবারের মতো বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে। 


এ প্রকল্পের সঙ্গে জড়িত একাধিক কর্মকর্তা বাংলাদেশ প্রতিদিনকে জানান, প্রথম ২৪০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে। এতে চার থেকে ছয় ঘণ্টা যুক্ত থাকার পর সবকিছু ঠিক আছে কি না তা বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়রা) কাছে জানতে চাওয়া হবে। এরপর আবার বিদ্যুৎকেন্দ্রটি শাটডাউন করে দেওয়া হবে। এরপর প্রয়োজনীয় পরীক্ষা করা হবে এবং সবকিছু ঠিক থাকলে বায়রার চূড়ান্ত অনুমোদনের পর পুনরায় গ্রিডে যুক্ত করা হবে রূপপুরের বিদ্যুৎ। 


নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের একজন দায়িত্বশীল সূত্র গত রাতে বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘গত সোমবারই রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যাওয়ার কথা ছিল। কিন্তু অনিবার্য কারণে এটি আগামীকাল (মঙ্গলবার) বিকালের দিকে জাতীয় গ্রিডে যুক্ত করা হতে পারে।’ 


তিনি বলেন, ‘মূলত গ্রিডে এ বিদ্যুৎ সরবরাহের পর কোনো সমস্যা হয় কি না তা পর্যবেক্ষণ করা হবে। সমস্যা না থাকলে বায়রার কাছে পরবর্তী ধাপের জন্য অনুমোদন চাওয়া হবে। এর পরই কেন্দ্রটি শাটডাউন করে দেওয়া হবে।’ 


নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশের দায়িত্বশীল সূত্র রবিবার বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আমরা এখন যে স্টেজে আছি সেখানে টারবাইনের ভাইব্রেশন পরীক্ষা করা হবে। বিদ্যুৎ তৈরির জন্য যেসব প্রিলিমিনারি পরীক্ষা আছে সেগুলো চলমান আছে। এগুলো শেষ হলেই সাধারণত কেন্দ্রটিকে গ্রিডের সঙ্গে যুক্ত করা হয়। অর্থাৎ রূপপুর এখন গ্রিড সিনক্রোনাইজেশনের পর্যায়ে আছে। এ পরীক্ষাগুলো সফলভাবে হলেই গ্রিড সিনক্রোনাইজেশনে যাওয়া হবে। গ্রিড সিনক্রোনাইজেশনের ক্ষেত্রে কেন্দ্রের ৩০ শতাংশ (৩০০ মেগাওয়াট) বা তার বেশি বিদ্যুৎ উৎপাদন করতে হবে। সিনক্রোনাইজেশনের পর ধাপে ধাপে বিদ্যুৎ উৎপাদন করা হবে। সাধারণত প্রথম ইউনিটের বিদ্যুৎ পুরোপুরি জাতীয় গ্রিডে দিতে সাত থেকে আট মাস লাগবে। কিন্তু রূপপুরের প্রকল্প অগ্রগতি অনুযায়ী এটি আরও দ্রুত হবে বলে ধারণা করা হচ্ছে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও জাতীয়

সর্বশেষ

সব খবর
  1. ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৭

  2. এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নভেম্বরের বিল জমার নির্দেশ মাউশির

  3. জাতিসংঘে মৃত্যুদণ্ড স্থগিতের প্রস্তাবে ভোট দেওয়া থেকে বিরত বাংলাদেশ

  4. ডিএনএ রিপোর্টে থমকে আছে ৩১৪ মামলার বিচার

  5. মিরপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ

খবর খুঁজুন