রোহিঙ্গাদের জন্য ১৯৯ মিলিয়ন ডলার অনুদান দেবে যুক্তরাষ্ট্র
রোহিঙ্গাদের জন্য ১৯৯ মিলিয়ন ডলার অনুদান দেবে যুক্তরাষ্ট্র
BD HIGHLIGHTS
রোহিঙ্গা শরণার্থীদের জন্য মানবিক সহায়তা হিসেবে নতুন করে ১৯৯ মিলিয়ন মার্কিন ডলার অনুদান ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদের সাইড ইভেন্টে অংশগ্রহণের পর এ ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া। দেশটির স্টেট ডিপার্টমেন্ট থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এই অনুদানের ৭০ মিলিয়ন মার্কিন ডলার দেবে স্টেট ডিপার্টমেন্টের পপুলেশন, রিফিউজি অ্যান্ড মাইগ্রেশন (পিআরএম) বিভাগ। বাকি ১২৯ মিলিয়ন মার্কিন ডলার দেবে ইউএসএআইডি। সংস্থাটির দেওয়া অনুদানের ৭৮ মিলিয়ন মার্কিন ডলার আসবে দেশটির কৃষি বিভাগ থেকে। যুক্তরাষ্ট্রের এই সহায়তা রোহিঙ্গাদের সহিংসতা এবং নিপীড়ন থেকে বাঁচতে সহায়তা করবে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই অনুদান শরণার্থীদেরকে দ্রুত দেশে ফেরার জন্য প্রস্তুত করবে। ২০১৭ সালের অগাস্ট থেকে এখন পর্যন্ত রোহিঙ্গা শরণার্থীদের জন্য আড়াই বিলিয়ন মার্কিন ডলারের বেশি আর্থিক অনুদান পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে দুই দশমিক এক বিলিয়ন মার্কিন ডলারের বেশি অনুদান এসেছে বাংলাদেশে। অনুদানের এক দশমিক তিন বিলিয়ন মার্কিন ডলারই এসেছে দেশটির পপুলেশন, রিফিউজি অ্যান্ড মাইগ্রেশন (পিআরএম) বিভাগ থেকে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।