বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য ৬৮ মিলিয়ন ইউরো সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সমতা, প্রস্তুতি ও সংকট ব্যবস্থাপনা বিষয়ক কমিশনার হাদজা লাহবিব। সোমবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ তথ্য জানান। হাদজা লাহবিব বলেন, বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা ইস্যুতে ৬৮ মিলিয়ন ইউরো সহায়তা দেবে ইইউ। এছাড়া চলমান সংস্কারের প্রতি ইইউয়ের পূর্ণ সমর্থন রয়েছে। ড. ইউনূসের নেতৃত্বের প্রশংসা করে লাহবিব বলেন, অন্তর্বর্তী সরকারের প্রতি জোর সমর্থন রয়েছে ইউরোপীয় ইউনিয়নের। সংস্কারের জন্য যাবতীয় সাহায্য করবে ইইউ। সরকার একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন আয়োজনে প্রতিশ্রুতিবদ্ধ জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, সম্ভবত এ বছরের ডিসেম্বরের মধ্যে ভোট অনুষ্ঠিত হবে। ড. ইউনূস বলেন, রোহিঙ্গা বাংলাদেশের জন্য বড় সমস্যা, কিন্তু কোনো সমাধান ছাড়াই এ সংকট চলছে। এ সংকটে বাংলাদেশের পাশে থাকার জন্য ইইউকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।