BD Highlights
জাতীয়

লক্কড়ঝক্কড় বাস চলতে দেওয়া হবে না রাজধানীতে

লক্কড়ঝক্কড় বাস চলতে দেওয়া হবে না রাজধানীতে
যেসব গাড়ির ফিটনেস অনুমোদন দেওয়া আছে কিন্তু বাস্তবিক অর্থে অবস্থা খুব খারাপ, আমরা যেগুলোকে লক্কড়ঝক্কড় বলি, ঢাকায় এসব গাড়ি চলতে দেব না বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান। গতকাল দুপুরে মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। আনিছুর রহমান বলেন, পূর্বাচলে যে ডিপোর কার্যক্রম আমরা আংশিকভাবে শুরু করেছি, ওখানে ১০ একর জমি নেওয়া আছে। ওটার তিন ভাগের এক ভাগ আমরা করতে পেরেছি। আমরা আশা করছি সেখানে ১৫০ টার মতো বাস ধরবে। আর পুরোপুরি কমপ্লিট হলে সেখানে বাস ধরবে ৬০০টি। মহাখালী বাস টার্মিনালে যে বাসগুলো ১০-১২ ঘণ্টা অথবা দুই দিন, চার দিন অপেক্ষা করত, সেসব বাস এখন পূর্বাচলে চলে যাবে। এমনকি টার্মিনালের ভিতরে বাসগুলো মেরামত, সিট চেঞ্জ ও রং করা হত। এমন কোনো কাজ নেই যেটা করা হত না। এ কাজকর্মগুলো এখন থেকে পূর্বাচলে তিন নম্বর সেক্টরে হবে। কবে নাগাদ পূর্বাচল ডিপো পুরোপুরি চালু করতে পারবেন জানতে চাইলে তিনি বলেন, এটা বাস্তবায়ন করার দায়িত্ব রাজউক নিয়েছে। আমার বিশ্বাস ৬০০ বাস রাখার যে সক্ষমতা এটা পরিপূর্ণ করতে কমপক্ষে তিন মাস লাগবে। তিনি আরও বলেন, লক্কড়ঝক্কড় গাড়ির বিরুদ্ধে আমরা তো দিনের পর দিন মামলা দেই। আমরা গত জুন মাসে ১১৯টা, জুলাই মাসে ১৭১টা এবং এখন থেকে আবার অভিযান শুরু হচ্ছে। এরই মধ্যে আমরা যেসব গাড়ির ফিটনেস সার্টিফিকেট আছে কিন্তু গাড়িগুলো বাস্তবিক অর্থে অবস্থা ভালো না। সেই গাড়িগুলো ধরে রাখার মতো আমাদের পর্যাপ্ত জায়গা নেই। এজন্য আমরা যেটা করছি এ গাড়িগুলোকে ধরে সরাসরি পাঠিয়ে দিচ্ছি সুনির্দিষ্ট একটা গ্যারেজে। ওটা বাস মালিকের ইচ্ছা, মালিক কোন গ্যারেজে নিবে তার ইচ্ছা। কিন্তু আমরা ওটার ছবি তুলে রাখছি। গাড়িগুলো ঠিকঠাক হলে আমাদের কাছ থেকে ক্লিয়ারেন্স নেওয়ার পরে সে রাস্তায় নামছে। এভাবে এরই মধ্যে আমরা আনুমানিক ৪০টা গাড়ি যেগুলো মেয়াদ উত্তীর্ণ, যেগুলো ইকোনমিক লাইফ শেষ, সেগুলো আমরা বিআরটিএর কাছে পাঠিয়ে দিয়েছি। এ ছাড়া ১৮টি গাড়ি অলরেডি বিআরটিএর স্ক্র্যাপ নীতিমালায় স্ক্র্যাপ হয়ে গেছে। যেসব গাড়ির ইকোনমিক লাইফ শেষ হয়ে গেছে, এসব গাড়ি যদি রাস্তায় পাওয়া যায় এগুলোকে সোজা ধরে আমরা বিআরটিএর কাছে দিয়ে দেব এবং বিআরটিএ স্ক্র্যাপ নীতিমালা অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেবে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও জাতীয়

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন