লুট হওয়া অস্ত্র ও সরঞ্জাম উদ্ধারে কাজ করছে পুলিশ: এসএমপি কমিশনার
লুট হওয়া অস্ত্র ও সরঞ্জাম উদ্ধারে কাজ করছে পুলিশ: এসএমপি কমিশনার
BD HIGHLIGHTS
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার মো. জাকির হোসেন খান বলেছেন, দুর্বৃত্তরা থানা ও পুলিশ ফাঁড়িতে আগুন দিয়েছে। পুলিশের গাড়ি পুড়িয়েছে। এসএমপির সবকটি থানা ও পুলিশ ফাঁড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। অস্ত্র ও সরঞ্জামাদি লুট হয়েছে। পুড়ে গেছে অনেক নথিপত্র। লুট হওয়া অস্ত্র ও সরঞ্জামাদি উদ্ধারে পুলিশ কাজ করছে। রবিবার দুপুরে এসএমপির বন্দরবাজার, লামাবাজার ও সোবহানীঘাট ফাঁড়ি পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন পুলিশ কমিশনার। পুলিশের অস্ত্র ও সরঞ্জামাদি যারা লুট করেছেন তাদেরকে ফিরিয়ে দেওয়ারও আহ্বান জানান তিনি। এসএমপি কমিশনার বলেন, সিলেট মেট্রোপলিটন পুলিশের ছয়টি থানায় স্বল্প পরিসরে কার্যক্রম শুরু হয়েছে। খুব শিগগিরই পুলিশের সকল সেবাদান কার্যক্রম পুনরায় চালু হবে। ইতিমধ্যে সিলেটের থানাগুলোতে অফিসাররা যোগদান করেছেন। বাকিরাও খুব দ্রুত কর্মস্থলে ফিরবেন। এসএসপি কমিশনার মো. জাকির খান আরও বলেন, এখনো পুলিশের ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি। ক্ষতির পরিমাণ অনেক। তবে এটা নির্ধারণে অনেক সময় লাগবে। সংশ্লিষ্ট সূত্র জানায়, সিলেট রেঞ্জের আওতাধীন ৩৯টি ও মেট্রোপলিটন এলাকার ৬টি থানা এবং ৩টি ফাঁড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।