যুদ্ধপরিস্থিতির কারণে লেবানন থেকে চতুর্থ দফায় দেশে ফিরছেন আরও ৩০ বাংলাদেশি। শনিবার বৈরুতে বাংলাদেশ দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তাদের বহনকারী বিমানটি সোমবার রাত ২টা ৪০ মিনিটে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। রবিবার বৈরুতে রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দা হয়ে তাদের ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আবেদনকারীদের মধ্যে যাদের পাসপোর্ট, আকামাসহ আবশ্যক ট্রাভেল ডকুমেন্টস প্রস্তুত রয়েছে, তাদের যাবতীয় প্রক্রিয়া শেষে দূতাবাসের ব্যবস্থাপনায় দেশে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। এর আগে, দেশে ফিরতে আগ্রহী নাগরিকদের দূতাবাসে যোগাযোগ করতে বলা হয়েছিল। এ পর্যন্ত তিন দফায় মোট ১৫০ জন লেবানন প্রবাসী দেশে ফিরেছেন। লেবানন থেকে ৫৪ জন বাংলাদেশি নাগরিকের প্রথম দলটি গত ২১ অক্টোবর সোমবার সন্ধ্যায় দেশে আসেন। দ্বিতীয় দফায় গত বুধবার সৌদি আরবের একটি বাণিজ্যিক ফ্লাইটে (এসভি ৮১০) দুই নবজাতকসহ মোট ৬৫ জন এবং বৃহস্পতিবার তৃতীয় দফায় সৌদি আরবের একটি বাণিজ্যিক ফ্লাইটে (এসভি ৮০২) ৩১ বাংলাদেশি ঢাকায় পৌঁছেন। লেবাননে আনুমানিক এক লাখ বাংলাদেশি নাগরিক রয়েছেন। এর মধ্যে এক হাজার ৮০০ জন দেশে ফেরার আগ্রহ প্রকাশ করেছেন।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।