আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪-দলীয় জোটের শরিক দলের আটজন জনপ্রতিনিধি বর্তমান সংসদে আছেন। দ্বাদশ জাতীয় সংসদে তারা আওয়ামী লীগের কাছে দাবি করবেন ২৫ আসন। এ নিয়ে সমঝোতার জন্য আজ সোমবার সন্ধ্যা ৬টায় গণভবনে জোট প্রধান আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে বসবেন শরিক দলের নেতারা। আর এই বৈঠকেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪ দলের শরিক দলগুলো ঠিক কতটি আসনে ছাড় পাচ্ছেন তা জানা যাবে আজ। তবে প্রধান বিরোধী দল জাতীয় পার্টিসহ মিত্র অন্যান্য দলগুলোর সঙ্গে সমঝোতা হবে কি না, তা এখনো নিশ্চিত হয়নি। ১৪-দলীয় জোটের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ১৪-দলীয় জোটের বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সন্ধ্যায় গণভবনে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভানেত্রী জোট প্রধান শেখ হাসিনা। বিগত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে আসন ভাগাভাগি করে ভোটে অংশ নিয়েছিল আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪-দলীয় জোট। ছিল মহাজোটও। বিগত নির্বাচনগুলোতে নৌকা প্রতীকে নির্বাচনের নিশ্চয়তা পাওয়ার পর মনোনয়নপত্র জমা দেন জোটের নেতারা। তবে এবার এ ক্ষেত্রে শুরু থেকেই কৌশলী অবস্থানে ছিল আওয়ামী লীগ। ১৪-দলীয় জোটগতভাবে নির্বাচনের কথা বলে এলেও এবার শরিকদের সঙ্গে সমঝোতা ছাড়াই নির্বাচনি মাঠে নেমেছে দলটি। শরিকদের মাত্র দুটি আসন ছেড়ে ২৯৮ আসনেই দলীয় প্রার্থী দিয়েছে আওয়ামী লীগ। নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় পার হলেও আসন বণ্টন করেনি দলটি। এটি নিয়ে রাজনীতিক মহলে চলছে নানা আলোচনা। শরিকদের মধ্যেও আছে চাপা ক্ষোভ। এর আগে জোটের একাধিক বৈঠকে আগে-ভাগেই আসন ভাগাভাগির দাবি ছিল জোট শরিকদের। তাদের যুক্তি ছিল- আসন ভাগাভাগির বিষয়গুলো আগে চূড়ান্ত হলে তাদের দলের প্রার্থীদের ভোটের প্রস্তুতি নিতে সুবিধা হতো। এ ছাড়া সংশ্লিষ্ট আসনের স্থানীয় আওয়ামী লীগের সঙ্গে তাদের সমন্বয় করতেও সুবিধা হতো।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।