শাহজালালে আড়াই কোটি টাকার স্বর্ণের বারসহ দুই নারী আটক
শাহজালালে আড়াই কোটি টাকার স্বর্ণের বারসহ দুই নারী আটক
BD HIGHLIGHTS
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২ কোটি ৬৪ লাখ টাকা মূল্যমানের ২ কেজি ৭৮৪ গ্রাম ওজনের একটি স্বর্ণের চালান জব্দ করেছে কাস্টমস গোয়েন্দারা। একইসঙ্গে চোরাচালানে জড়িত দুই নারীকে আটক করা হয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের উপ-পরিচালক মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার সকাল ৮ টা ৪৫ মিনিটে গোপন সংবাদ ভিত্তিতে দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট নং- BG-148 অবতারণের পর ফ্লাইটটিতে থাকা ছনিয়া আক্তার ও ছালমা বেগম নামে দুই যাত্রীকে শনাক্ত করে কাস্টমস হলের গ্রিন চ্যানেলে এনে তাদের দুটি হাতব্যাগ স্ক্যানিং করে স্বর্ণের অস্তিত্ব পাওয়া যায়। এরপর গ্রিন চ্যানেলের ইনভেন্ট্রি টেবিলে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে হাতব্যাগগুলো খোলা হয়। ব্যাগ দুটির মধ্য থেকে কালো স্কচ টেপে মোড়ানো দুটি বান্ডিলে ১২টি করে মোট ২৪টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন ২ কেজি ৭৮৪ গ্রাম। স্বর্ণগুলোর আনুমানিক বাজার মূল্য ২ কোটি ৬৪ লাখ টাকা। মিজানুর রহমান আরও জানান, ‘জব্দকৃত স্বর্ণের বারগুলো ঢাকার কাস্টমস হাউসের শুল্ক গুদামে জমা দেওয়া হয়েছে। এছাড়া আটক দুই নারীকে বিমানবন্দর থানায় হস্তান্তর করে তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলার কার্যক্রম চলমান রয়েছে।’
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।