শাহজালালে ৮ কোটি টাকার বিদেশি সিগারেট ও ই-সিগারেট জব্দ
শাহজালালে ৮ কোটি টাকার বিদেশি সিগারেট ও ই-সিগারেট জব্দ
BD HIGHLIGHTS
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আট কোটি টাকার শর্ত সাপেক্ষে আমদানিযোগ্য বিদেশি সিগারেট ও আমদানি নিষিদ্ধ ভেপ ফ্লেভার সমৃদ্ধ ই-সিগারেট জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউজ। বুধবার (৫ মার্চ) রাতে সংস্থার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গেল সোমবার ও বুধবার শাহজালাল বিমানবন্দরের আমদানি কার্গো কমপ্লেক্স থেকে পৃথক তিনটি চালানে আসা এসব পণ্য আটক করা হয়। এয়ারওয়ে বিল অনুযায়ী, পণ্য চালান তিনটির আমদানিকারক রাজধানীর পূর্ব শেওড়াপাড়া ‘ম্যাট বিজ ইন্টারন্যাশনাল’। এসব চালানে ৩ লাখ ৩০ হাজার শলাকা ‘গোল্ড ফ্লেক' ব্র্যান্ডের বিদেশি সিগারেট এবং প্রায় ৩০০ লিটার ডেপ ফ্লেভার সমৃদ্ধ ১২ হাজার ৯৮০টি ই-সিগারেট আনা হয়েছে। ঢাকা কাস্টমস বলেছে, এসব পণ্য আমদানি নিয়ন্ত্রিত ও নিষিদ্ধ হওয়ায় আটক করা হয়েছে। এসব পণ্য আমদানি নীতিমালার পরিপন্থি এবং শুল্ক ফাঁকি দিয়ে আমদানির প্রচেষ্টা হয়েছিল বলে প্রমাণ পাওয়া গেছে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। তদন্ত করে কাস্টমস কর্মকর্তারা দেখেছেন, আমদানিকারক প্রতিষ্ঠান এই চালানগুলোর জন্য কাস্টমসে কোন বিল অব এন্ট্রি ও শুল্কায়ন সংক্রান্ত প্রয়োজনীয় বৈধ নথিপত্র জমা দেননি। আমদানিকারক প্রতিষ্ঠান আইজিএম-এ ‘কনজাম্পশন পণ্য’ এবং ‘লিথিয়াম ব্যাটারি’ ঘোষণা দিয়ে শর্তসাপেক্ষে আমদানিযোগ্য বিদেশি সিগারেট ও নিষিদ্ধ ই-সিগারেট আমদানি করে শুল্ক ফাঁকির ‘অপচেষ্টা’ করেছে; যা ‘আমদানি নীতি আদেশ ২০২১-২০২৪’-এর সুস্পষ্ট লঙ্ঘন এবং ‘চোরাচালানের সামিল’ বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। এ ঘটনায় আমদানিকারকের বিরুদ্ধে ফৌজদারি মামলা এবং কাস্টমস আইনের অন্যান্য প্রযোজ্য ধারায় শুল্ক ফাঁকি মামলার কার্যক্রম চলমান থাকার তথ্য দিয়েছে ঢাকা কাস্টমস।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।