প্রথম থেকে ১৫তম শিক্ষক নিবন্ধনের সনদ বাতিলের খবর সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও গুজব বলে জানিয়েছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) চেয়ারম্যান মো. সাইফুল্লাহিল আজম। তিনি বলেন, সনদ বাতিলের তথ্য গুজব। আপনারা যা ফেসবুকে দেখেছেন, সেটা সঠিক নয়। সনদ বাতিলের বিষয়টি সম্পূর্ণ গুজব। কেউ গুজবে কান দেবেন না। সোমবার (৪ মার্চ) এনটিআরসিএর সামনে ‘নিয়োগ বঞ্চিত শিক্ষক ফোরাম’-এর প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচি করে। সেখানে গিয়ে গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান এনটিআরসিএ চেয়ারম্যান। এদিকে অবস্থান কর্মসূচিতে নিয়োগবঞ্চিতরা বলেন, এনটিআরসিএর কাছ থেকে দক্ষ ও যোগ্য হিসেবে আমরা সনদ লাভ করেছি। নিজ যোগ্যতা ও মেধা দিয়ে পরীক্ষার মাধ্যমে সনদ পেয়েছি। আমাদের অর্জিত সনদ বাতিল ও অকার্যকর করার ক্ষমতা কেউ রাখে না।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।