শেখ হাসিনার বিরুদ্ধে আজ ট্রাইব্যুনালে রাজসাক্ষী দেবেন সাবেক আইজিপি মামুন
জুলাই গণহত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ১১তম দিনের সাক্ষ্যগ্রহণ আজ। শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষী দেবেন রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষগ্রহণ শুরু হবে। এর আগে, জুলাই আন্দোলনে আহত, চিকিৎসক, ঘটনার প্রত্যক্ষ্যদর্শী এবং শহিদদের পরিবারের সদস্যরা সাক্ষ্য দিয়েছেন। তাদের সাক্ষ্যে আন্দোলনকারীদের ওপর পুলিশের নির্বিচারে গুলি চালানো, হেলিকপ্টার থেকে গুলি চালানো, মরদেহ পোড়ানোসহ শেখ হাসিনার গুলি চালানোর নির্দেশের বিস্তারিত বর্ণনা উঠে আসে। ট্রাইব্যুনালে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই মামলায় শেখ হাসিনার সঙ্গে আরও আসামি করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুনকে। এর মধ্যে আইজিপি মামুন রাজসাক্ষী হিসেবেও সাক্ষ্য দেবেন। প্রতিদিনের সাক্ষ্যগ্রহণের সময় তাকে আদালতে হাজির করা হয়। এই মামলায় নিজের সব অপরাধের দায় স্বীকার করে শেখ হাসিনার বিরুদ্ধে রাজসাক্ষীও হয়েছেন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। শিগগিরই তার সাক্ষ্য নেয়া হবে বলেও জানিয়েছে প্রশাসন।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।