শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলা সেই আওয়ামী লীগ নেতা রিমান্ডে
শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলা সেই আওয়ামী লীগ নেতা রিমান্ডে
BD HIGHLIGHTS
বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. জাহাঙ্গীর কবিরকে চাঁদাবাজি মামলায় দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রবিবার সকালে তাকে বরগুনা জেল থেকে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. হারুন অর রশিদ দুইদিনের রিমান্ডের আদেশ দেন। এ ছাড়া রবিবার অপর একটি চাঁদাবাজি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। মো. জাহাঙ্গীর কবীরকে বুধবার সকাল পৌনে ৬টায় বরগুনাস্থ তার নিজ বাসভবন আমতলারপার থেকে গ্রেফতার করে ঢাকার পুলিশের একটি বিশেষ টিম। ওইদিন বিকালে তাকে বরগুনার জেল হাজতে প্রেরণ করা হয়। জানা যায়, ১২ আগস্ট রাত সাড়ে ৮টায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মো. জাহাঙ্গীর কবীরকে ফোন দিয়ে তিন মিনিট কথা বলেন। ফোনালাপে শেখ হাসিনা মো. জাহাঙ্গীর কবীরকে বলেন, আপনারা শৃঙ্খলা মেনে দলীয় কার্যক্রম চালাবেন। ১৫ আগস্ট জাতীয় শোক দিবসকে যথাযথভাবে পালন করবেন। এ ঘটনার পর ঢাকা থেকে পুলিশের একটি বিশেষ টিম বরগুনা এসে ১৪ আগস্ট সকালে মো. জাহাঙ্গীর কবীরকে তার বাসা থেকে গ্রেফতার করে। ওইদিন দুপুরে বিএনপি নেতা মো. হারুন অর রশিদ হাওলাদারের দায়ের করা একটি চাঁদাবাজি মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য (১)
GmwpLbAz
RkniYypjvXIemDh