সংরক্ষিত আসনে এমপি হওয়ার দৌড়ে চট্টগ্রামের এক ডজন নেত্রী
সংরক্ষিত আসনে এমপি হওয়ার দৌড়ে চট্টগ্রামের এক ডজন নেত্রী
BD HIGHLIGHTS
চট্টগ্রাম থেকে সংরক্ষিত মহিলা আসনে এমপি পদে আওয়ামী লীগের মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ শুরু করেছেন চট্টগ্রামের বিভিন্ন পেশার ডজনখানেক নারীনেত্রী। ইতিমধ্যে তারা দলীয় প্রধানের ঘনিষ্ঠভাজনদের সঙ্গে দেখা সাক্ষাৎসহ স্থানীয় এমপি ও সিনিয়র নেতাদের কাছে ধর্ণা দিচ্ছেন। মনোনয়ন দৌড়ে থাকা নেত্রীদের মধ্যে সাবেক এমপিদের কন্যারাও আছেন। আছেন বিভিন্ন পেশায় প্রতিষ্ঠিত নারীরা। পাশাপাশি সাবেক এক এমপির স্ত্রী বিতর্কিত নেত্রীও এই দৌড়ে আছেন বলে জানা গেছে। জানা গেছে, আগামী ৩০ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হবে। সাধারণত সংসদ অধিবেশন শুরু হওয়ার পর পরই নির্বাচন কমিশন সংরক্ষিত আসনের এমপি পদে নির্বাচনের তফসিল ঘোষণা করে। জাতীয় সংসদের তিনশটি আসনের বিপরীতে সংরক্ষিত নারী আসন আছে ৫০টি। নতুন অধিবেশন শুরুর ঘোষণার পর থেকেই মূলত সংরক্ষিত পদে নির্বাচন করতে আগ্রহীরা দলের বিভিন্ন মহলে দৌড়ঝাঁপ শুরু করেছেন। স্থানীয় রাজনীতিতেও বিষয়টি নিয়ে জোর আলোচনা চলছে। চট্টগ্রাম থেকে এই দৌড়ে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছেন সদ্য সাবেক হওয়া সংরক্ষিত আসনের এমপি আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা সম্পাদক ওয়াসিকা আয়েশা খান। মন্ত্রিসভা গঠনের আগেও তার নাম আলোচনায় ছিল। জানতে চাইলে ওয়াসিকা আয়েশা খান বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা আমাদের প্রধানমন্ত্রী এর আগে আমাকে যেসব দায়িত্ব দিয়েছেন সব সময় সততার সাথে পালনের চেষ্টা করেছি। সুযোগ পেলে আগামীতেও এই ধারা অব্যাহত রাখতে চাই। তবে দিনশেষে সভানেত্রী যা ভালো করবেন তাই হবে।’
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।