অবশেষে শুল্ক বৃদ্ধি নিয়ে সিলেটের আমদানিকারক ও কাস্টমস কর্তৃপক্ষের সমঝোতা হয়েছে। আলোচনার মাধ্যমে নতুন করে পাথর ও চুনাপাথর আমদানি শুল্ক (ইমপোর্ট অ্যাসেসমেন্ট রেট) নির্ধারণ করা হয়েছে। প্রতি টন পাথর আমদানি শুল্ক ১২.২৫ ডলার থেকে বাড়িয়ে ১২.৭৫ ডলার করা হয়েছে। কাস্টমস কর্তৃপক্ষ শুল্ক বৃদ্ধি করে টনপ্রতি ১৩ ডলার নির্ধারণ করায় ৮ জানুয়ারি থেকে সিলেটের ব্যবসায়ীরা পাথর ও চুনাপাথর আমদানি বন্ধ রাখেন। শুল্ক নিয়ে সমঝোতা হওয়ায় আজ আমদানি শুরু হচ্ছে। পাথর ও চুনাপাথর আমদানি শুরু হওয়ায় ২৩ দিন বন্ধ থাকার পর ফের সচল হলো সিলেটের সব স্থলবন্দর ও শুল্ক স্টেশন। আমদানি শুরুর সিদ্ধান্তের সংবাদে পাথর ও চুনাপাথর আমদানির সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সিলেটের অর্ধলক্ষাধিক শ্রমিকের মাঝেও স্বস্তি ফিরেছে। আমদানি বন্ধ থাকায় তারা বেকার হয়ে পড়েছিল। সিলেট বিভাগীয় স্থলবন্দর ও শুল্ক স্টেশনের ব্যবসা পরিচালনা সংক্রান্ত কমিটির আহ্বায়ক এমদাদ হোসেন জানান, মাত্র চার মাস আগে একবার শুল্ক বৃদ্ধি করা হয়েছিল। চার মাসের ব্যবধানে দ্বিতীয়বার শুল্ক বৃদ্ধির ঘোষণায় আমদানিকারকরা বিপাকে পড়েন। তাই বাধ্য হয়ে ৮ জানুয়ারি থেকে তারা সিলেটের দুটি স্থলবন্দর ও সাতটি শুল্ক স্টেশন দিয়ে পাথর ও চুনাপাথর আমদানি বন্ধ রাখেন। এ নিয়ে কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে কয়েক দফা বৈঠক করেও এত দিন কোনো প্রতিকার পাননি আমদানিকারকরা। সর্বশেষ গতকাল ব্যবসায়ীরা কাস্টমস কমিশনারের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে আলোচনা করে সমঝোতার মাধ্যমে নতুন শুল্ক নির্ধারণ করা হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী প্রতি টন পাথরে দশমিক ৫০ ডলার বৃদ্ধি করে অ্যাসেসমেন্ট রেট ১২.৭৫ ডলার করা হয়েছে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।