কানাডার ইন্দো-প্যাসিফিক বাণিজ্য প্রতিনিধি পল থোপিল চারদিনের সফরে শনিবার (৩ মে) সন্ধ্যায় বাংলাদেশে আসছেন। ঢাকার কানাডিয়ান হাইকমিশন জানিয়েছে, কানাডার ইন্দো-প্যাসিফিক বাণিজ্য প্রতিনিধি পল থোপিল আগামীকাল রবিবার (৪ মে) থেকে চারদিনের সফরের লক্ষ্যে একটি ব্যবসায়িক প্রতিনিধিদল নিয়ে বাংলাদেশে আসছেন। পল থোপিল বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ সদস্য, অন্যান্য অংশীদার এবং বেসরকারি খাতের নেতাদের সঙ্গে দেখা করবেন। তার সফরকালে তিনি বাংলাদেশের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মুহূর্তে কানাডার প্রতি অঙ্গীকারের ওপর জোর দেবেন। কারণ, এটি একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে গণতান্ত্রিক সংস্কারের দিকে এগিয়ে যাচ্ছে। তিনি এই অঞ্চলে কানাডার সম্পৃক্ততা, বিশেষ করে তার ইন্দো-প্যাসিফিক কৌশল তুলে ধরবেন। কানাডা ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য- বিনিয়োগ সম্প্রসারণের উপায়গুলি চিহ্নিত করবেন। তিনি গুরুত্বপূর্ণ বেসরকারি খাতের মাঠ পর্যায়ে পরিদর্শন করবেন যা দীর্ঘস্থায়ী দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক এবং জনগণের সঙ্গে জনগণের সম্পর্কের উদাহরণ। কানাডা এবং বাংলাদেশের মধ্যে ক্রমবর্ধমান বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক রয়েছে, বাংলাদেশ একটি বৃহৎ এবং ক্রমবর্ধমান বাজার যা কানাডার অন্যতম প্রধান বাণিজ্যিক অংশীদার। কানাডা বাংলাদেশে গম, ডাল, শস্য এবং যন্ত্রপাতি রপ্তানিকারক দেশ এবং বাংলাদেশি তৈরি বস্ত্র ও পোশাকের একটি উল্লেখযোগ্য ক্রেতা। উভয় দেশই গভীর অর্থনৈতিক সহযোগিতার সুযোগ অন্বেষণ করে চলেছে। এর মধ্যে বিশেষ উল্লেখযোগ্য - তথ্য প্রযুক্তি, মহাকাশ, কৃষি এবং পরিষ্কার জ্বালানি খাত।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।