BD Highlights
জাতীয়

সব পলিটেকনিক ইনস্টিটিউটে বিক্ষোভ মিছিলের ডাক

সব পলিটেকনিক ইনস্টিটিউটে বিক্ষোভ মিছিলের ডাক
দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটে রবিবার একযোগে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে কারিগরি ছাত্র আন্দোলন। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির ঘোষণা দেয়া হয়। ছয় দফা দাবিতে আন্দোলন করছেন এই শিক্ষার্থীরা। গত সপ্তাহে শিক্ষা মন্ত্রণালয় কর্মকর্তাদের সঙ্গে তাদের এক বৈঠক হয়। ওই বৈঠকে পর মন্ত্রণালয়ের তরফে কারিগরি শিক্ষার্থীদের আন্দোলন স্থগিতের কথা জানানো হয়। পরে আন্দোলনকারীরাও ওই সিদ্ধান্ত মেনে আন্দোলন স্থগিত করেন। কিন্তু এরপর ফের কর্মসূচির ডাক দেন। পলিটেকনিক শিক্ষার্থীদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে, জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের ৩০ শতাংশ পদোন্নতি কোটা বাতিল। জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের পদোন্নতির রায় বাতিল, ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদবি পরিবর্তন, মামলার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের চাকরিচ্যুত, ২০২১ সালে নিয়োগ পাওয়া ক্রাফট ইন্সট্রাক্টরদের নিয়োগ বাতিল এবং সেই বিতর্কিত নিয়োগবিধি অবিলম্বে সংশোধনের দাবি।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও জাতীয়

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন