সমন্বয়কদের সাথে নিয়ে টাঙ্গাইল সদর থানার তালা খুলে কার্যক্রম শুরু
সমন্বয়কদের সাথে নিয়ে টাঙ্গাইল সদর থানার তালা খুলে কার্যক্রম শুরু
BD HIGHLIGHTS
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সাথে নিয়ে টাঙ্গাইল সদর থানা খুলে দিয়েছেন পুলিশ সুপার গোলাম সবুর। বুধবার সন্ধ্যায় সকলের উপস্থিতিতে তালা খুলে দেওয়ার পর কার্যক্রম শুরু হয়। এতে দুইদিন পর থানার কার্যক্রম শুরু হলো। জানা যায়, শেখ হাসিনার পদত্যাগের পর সোমবার বিকাল থেকে জেলার বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। পরবর্তীতে তারা থানা ঘেরা করতে যায়। এসময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি, টিয়ারশেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ সময় শিক্ষার্থীসহ দুইজন নিহত হয়। এতে এক পর্যায়ে সদর থানার সামনে রণক্ষেত্রে পরিণত হয়। পরে পিছু হটে থানায় অবরুদ্ধ হয়ে পড়ে পুলিশ। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল থানার পুলিশ সদস্যদের উদ্ধার করে। এরপর থেকে থানার কার্যক্রম বন্ধ ছিল। পুলিশ সুপার গোলাম সবুর বলেন, সারা দেশে যে সমস্ত থানায় কার্যক্রম বন্ধ ছিল, সে সমস্ত থানা খুলে দ্রুত কার্যক্রম শুরু করার জন্য আইজিপি স্যারের নির্দেশনা ছিল। সে নির্দেশনা বাস্তবায়নের জন্য সকলের সহযোগিতায় টাঙ্গাইল সদর থানা খুলে দিয়ে কার্যক্রম শুরু করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউল ইসলাম চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এ এম জহিরুল হায়াত, সদর উপজেলা নির্বাহী অফিসার হাসান-বিন-মুহাম্মাদ আলী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল নুর তুষার, ইফফাত রাইসা নূহা, লুৎফুন নাহার তৃপ্তি, মনিরুল ইসলাম প্রমুখ।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।