পুলিশের সাবেক আইজি বেনজীর আহমেদ ও সাবেক অতিরিক্ত আইজিপি কৃষ্ণপদ রায়সহ ১১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী ও আন্তর্জাতিক মানবাধিকার কর্মী ড. নয়ন বাঙালির ওপর হামলায় ঘটনায় এই হামলা দায়ের করা হয়। বুধবার ঢাকার সিএমএম আদালতে মামলাটি করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নয়ন বাঙালির মা মেহরুন্নেসা হক। পরে শাহবাগ থানাকে মামলাটি এফআইআ র হিসেবে গ্রহণ করার নির্দেশ দেন আদালত। মামলার অন্যান্য আসামিরা হলেন- কৃষ্ণপদ রায়, কুমিল্লা-১১ আসনের সাবেক এমপি মুজিবুল হক, ভোলার সাবেক এমপি নুরুন্নবী শাওনসহ ১১ জন এজহারভুক্ত ও অজ্ঞাত আরও ২০ থেকে ৩০ জনকে আসামি করা হয়। মামলার অভিযোগে বলা হয়, ২০১৩ সালের ২২ নভেম্বর বিএনপির দলীয় কর্মসূচি শেষে নয়ন বাঙালির নেতৃত্বে একটি মিছিল প্রেসক্লাব থেকে শাহবাগের দিকে যাওয়ার চেষ্টা করলে মৎস্য ভবনের মোড়ে পরিকল্পিতভাবে তৎকালীন শাহবাগ থানার ওসি নাসির ও যুবলীগ নেতা সম্রাটের নেতৃত্বে পুলিশবাহিনী নয়ন বাঙালির ওপর অতর্কিত হামলা চালায়। বর্তমানে নয়ন বাঙালি দেশের বাইরে চিকিৎসাধীন আছেন। বাদীপক্ষের আইনজীবী সৈয়দ মইনুল হোসেন অপু বলেন, মামলাটি আমলে নিয়ে শাহবাগ থানাকে এফআইআর হিসেবে গ্রহণ করতে আদালত নির্দেশ দিয়েছেন।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।