BD Highlights
জাতীয়

সাবেক সংসদ সদস্য নদভী গ্রেফতার

সাবেক সংসদ সদস্য নদভী গ্রেফতার

আত্মগোপনে থাকা চট্টগ্রাম-১৫ আসনের সাবেক সংসদ সদস্য ড. আবু রেজা মুহাম্মদ নদভীকে রাজধানীর উত্তরা থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি উত্তরা বিভাগ (ডিএমপি)-এর এডিসি মোঃ হেলালউদ্দিন ভূইয়া। তিনি জানিয়েছেন, উত্তরার ১০নং সেক্টরের ১৩নং রোডের ৪৮নং বাড়ি থেকে ডিবি উত্তরা ডিভিশনের একটি টিম অভিযান চালিয়ে নদভীকে গ্রেফতার করে। গ্রেফতারের সময় তিনি একা একটি ফ্ল্যাটে অবস্থান করছিলেন। নদভিকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। নদভীর বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। তাকে সেসব মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও জাতীয়

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন