সামাজিক অনুষ্ঠানে অতিথিপ্রতি ৫০ টাকা করের প্রস্তাব
সামাজিক অনুষ্ঠানে অতিথিপ্রতি ৫০ টাকা করের প্রস্তাব
BD HIGHLIGHTS
ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) সামাজিক অনুষ্ঠানে অতিথিপ্রতি ৫০ টাকা করে করের প্রস্তাব করেছে। সংস্থাটি হোটেল, রেস্তোরাঁ বা কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি এলে এ কর দেওয়ার প্রস্তাব করেছে। জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) দেওয়া বাজেট প্রস্তাবে সম্প্রতি এমন প্রস্তাবের কথা বলেছে সংস্থাটি। গত ৪ ফেব্রুয়ারি থেকে এবারের বাজেট আলোচনা শুরু হয়। আইসিএমএবি বলেছে, ব্যবসায়িক উদ্দেশ্য ব্যতীত বিয়ে, জন্মদিনসহ অন্য কোনো সামাজিক অনুষ্ঠান ১০০ জনের বেশি অতিথি আপ্যায়নে হোটেল, রেস্তোরাঁ বা কমিউনিটি সেন্টার বুকিং দেওয়ার আগে অতিথি প্রতি ৫০ টাকা হারে অগ্রিম আয়কর আরোপের বিধান করা যেতে পারে। এনবিআর’র সঙ্গে প্রাক বাজেট পরবর্তী সংস্থাটির সদস্য সাঈদ আবদুর রহমান খান গণমাধ্যমকে বলেন, দেশে উন্নয়নের জন্য রাজস্ব বাড়ানোর দরকার। দেশের অনেক মানুষ করের আওতায় না থাকলেও অনেক অর্থ খরচ করেন, মূলত তাদের করের আওতায় আনতে এই প্রস্তাব। উল্লেখ্য, দেশে ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর (টিআইএন) এক কোটি অতিক্রম করলেও আয়কর রিটার্ন দেয় না এর দুই তৃতীয়াংশ। আইসিএমএবি মনে করছে, হোটেল, রেস্তোরাঁ বা কমিউনিটি সেন্টারে সামাজিক অনুষ্ঠানের অতিথি প্রতি আয়কর ধার্য করা হলে তাৎক্ষণিক আয়কর আদায়ের পাশাপাশি করের নেট সস্প্রসারণের সুযোগ তৈরি হবে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।