BD Highlights
জাতীয়

সারাদেশে ১৩ হাজার আনসার-ভিডিপি সদস্য মোতায়েন

সারাদেশে ১৩ হাজার আনসার-ভিডিপি সদস্য মোতায়েন

রেল ও সড়কপথে যোগাযোগ নির্বিঘ্ন রাখতে সারা দেশে ১৩ হাজার আনসার-ভিডিপি সদস্য মোতায়েন করা হচ্ছে। রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ-পরিচালক (প্রকল্প-প্রশিক্ষণ) জাহিদুল ইসলাম বলেন, পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত আগামী সোমবার (১৮ ডিসেম্বর) সকাল ৬টা থেকে রেলস্টেশন, বাসস্ট্যান্ড, লঞ্চঘাট, সরকারি-বেসরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা এবং জনগুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন থেকে নিরাপত্তা রক্ষার দায়িত্ব পালন করবে আনসার ভিডিপি সদস্যরা। এসব স্থানে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য সতর্কভাবে দৃষ্টি রাখবে। সারা দেশে এক হাজার ৮৫১টি পয়েন্টে মোট ১৩ হাজার আনসার-ভিডিপি সদস্য মোতায়েন থেকে নিরাপত্তা রক্ষার দায়িত্ব পালন করবেন বলেও জানান তিনি।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও জাতীয়

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন