BD Highlights
জাতীয়

সারা দেশে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ১১৩ প্রতিষ্ঠানকে জরিমানা

সারা দেশে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ১১৩ প্রতিষ্ঠানকে জরিমানা

রাজধানীসহ সারা দেশে বাজারে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় ১১৩টি প্রতিষ্ঠানকে ৯ লাখ ২৫ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে সরকারি এই তদারকি সংস্থাটি মঙ্গলবার (১৯ মার্চ) রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশিক্ষণ ও প্রচার) আতিয়া সুলতানা। বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক ঢাকা মহানগরসহ দেশের সব বিভাগ ও জেলা পর্যায়ে বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়েছে। ঢাকা মহানগরীতে অধিদপ্তরের পাঁচটি দল বাজার তদারকি করে। এছাড়াও অন্যান্য বিভাগীয় শহরসহ দেশের সর্বমোট ৫০টি জেলায় একযোগে এ তদারকি কার্যক্রম পরিচালিত হয়। সারা দেশে ৫৪টি দল কর্তৃক বাজার তদারকির মাধ্যমে ১১৩টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৯ লাখ ২৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। এর মধ্যে ঢাকা বিভাগে ২৩টি প্রতিষ্ঠানকে ১ লাখ ২৭ হাজার টাকা, চট্টগ্রাম বিভাগে ৯টি প্রতিষ্ঠানকে ৮৭ হাজার টাকা, রাজশাহী বিভাগে ১৩টি প্রতিষ্ঠানকে ৯২ হাজার ৫০০ টাকা, রংপুর বিভাগে ৬টি প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা, খুলনা বিভাগে ৯টি প্রতিষ্ঠানকে ১ লাখ ৫৭ হাজার টাকা, বরিশাল বিভাগে ২৭টি প্রতিষ্ঠানকে ৮৫ হাজার টাকা, সিলেট বিভাগে ১৮টি প্রতিষ্ঠানকে ১ লাখ ১৯ হাজার টাকা, ময়মনসিংহ বিভাগে ৪টি প্রতিষ্ঠানকে ১ লাখ ৭৫ হাজার টাকা এবং ভোক্তা অধিদপ্তরের প্রধান কার্যালয় কর্তৃক ৪টি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও জাতীয়

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন