BD Highlights
জাতীয়

সারা দেশে সব স্কুল-কলেজে ক্লাস বন্ধ, বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

সারা দেশে সব স্কুল-কলেজে ক্লাস বন্ধ, বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

দেশে চলমান ছাত্র আন্দোলনে কারণে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন সকল স্কুল-কলেজের শ্রেণি কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে সরকার। মঙ্গলবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। একই সঙ্গে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১৮ জুলাই বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষাও স্থগিত করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যালয় ও কলেজগামী শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং পলিটেকনিক ইন্সটিটিউটসমূহের শ্রেণি কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের সকল বোর্ডের পরীক্ষা স্থগিত করা হলো। স্থগিত পরীক্ষার সময়সূচি পরে জানিয়ে দেওয়া হবে। ২১ জুলাই থেকে পূর্ব ঘোষিত সময়সূচি অনুযায়ী এইচএসসি ও সমমান পরীক্ষা চলবে। প্রসঙ্গত, শিক্ষক আন্দোলন ও ছাত্র আন্দোলনে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে গত ১ জুলাই থেকে ক্লাস পরীক্ষা বন্ধ রয়েছে। এরই মধ্যে সরকার স্কুল কলেজেও শ্রেণি কার্যক্রম বন্ধের ঘোষণা দেওয়া হলো।

মন্তব্য (২)

  1. TpkqxVwvSDrcyRl

    KCoDOjEBbJRhelkS

  2. lUCKLtSjiNwncEJm

    fEuMiWGzJkoQDljc

আপনার মন্তব্য লিখুন

আরও জাতীয়

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন