BD Highlights
জাতীয়

সারা দেশে সহস্রাধিক অবৈধ হাসপাতাল

সারা দেশে সহস্রাধিক অবৈধ হাসপাতাল

সারা দেশে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে হাসপাতাল, ক্লিনিক, ব্লাডব্যাংক। লাইসেন্সবিহীন, মানহীন অবৈধ হাসপাতাল খুঁজতে গিয়ে তালিকা ঠেকেছে হাজারের ঘরে। তালিকার পাশাপাশি গত ২০ দিনে অভিযান চালিয়ে ৭২৭টি অবৈধ হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার, ব্লাডব্যাংক সিলগালা করেছে স্বাস্থ্য অধিদফতর। স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা যায়, ১৫ জানুয়ারি সারা দেশের অনিবন্ধিত হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনষ্টিক সেন্টার ও ব্লাডব্যাংকের তথ্য পাঠাতে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ও সিভিল সার্জনদের নির্দেশ দিয়েছিল স্বাস্থ্য অধিদফতর। তালিকা তৈরির পাশাপাশি চলছিল অভিযান। স্বাস্থ্য অধিদফতরের হাসপাতাল ও ক্লিনিক শাখা সূত্রে জানা যায়, রাজশাহী বিভাগে ৩০ হাসপাতাল, ৫২ ডায়াগনস্টিক সেন্টার, ১০ ব্লাড ব্যাংক; বরিশাল বিভাগে সাত হাসপাতাল, ১৫ ডায়াগনস্টিক সেন্টার; চট্টগ্রাম বিভাগে ৩২ হাসপাতাল, ৮২ ডায়াগনস্টিক সেন্টার; রংপুর বিভাগে পাঁচ হাসপাতাল, চার ডায়াগনস্টিক সেন্টার; সিলেটে এক হাসপাতাল, এক ডায়াগনস্টিক সেন্টার; খুলনায় ১০৫ হাসপাতাল, ১৩৯ ডায়াগনস্টিক সেন্টার, ৭৪ ব্লাডব্যাংক; ঢাকায় ৭০ হাসপাতাল, ৪০ ডায়াগনস্টিক সেন্টার, ১০ ব্লাডব্যাংক এবং ময়মনসিংহে ১৬ হাসপাতাল ও ৪৩ ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করা হয়েছে। সারা দেশে ৭২৭টি হাসপাতাল বন্ধ করা হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী সারা দেশে লাইসেন্সবিহীন হাসপাতাল ও ক্লিনিকের তালিকা তৈরি করা হয়েছে। আমরা প্রায় ১ হাজার লাইসেন্সবিহীন, মানহীন হাসপাতালের তালিকা করেছি। এর মধ্যে ৭২৭টি অবৈধ হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ব্লাডব্যাংক বন্ধ করে দেওয়া হবে।’ তিনি আরও বলেন, ‘এ প্রতিষ্ঠানের মধ্যে কিছু লাইসেন্স করেনি কখনো, অনেক ক্লিনিক পাঁচ বছর আগে লাইসেন্স করেছিল এরপর আর নবায়ন করেনি। কিছু ক্লিনিক আছে যেগুলো আমাদের নীতিমালার শর্ত একেবারেই পূরণ করতে পারেনি। এজন্য ভ্রাম্যমাণ আদালত এগুলো বন্ধ করে দিয়েছেন।’ রাজধানীর বাড্ডার সাতারকুল এলাকার ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে ভুল চিকিৎসায় শিশু আয়ানের মৃত্যুর অভিযোগের পর লাইসেন্সবিহীন হাসপাতাল নিয়ে আলোচনা শুরু হয়। স্বাস্থ্য অধিদফতর জানায়, লাইসেন্স ছাড়াই কার্যক্রম চালিয়ে আসছিল এ হাসপাতাল।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও জাতীয়

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন