সারা দেশে অপারেশন ডেভিল হান্টে গত ২৪ ঘণ্টায় ৭৬৯ জন গ্রেফতার হয়েছেন। বিশেষ এ অভিযানসহ অন্যান্য অভিযানে গত ২৪ ঘণ্টায় আরও ৫৭২ জনকে গ্রেফতার করা হয়েছে। এতে সবমিলিয়ে সারা দেশে গ্রেফতার হলেন ১ হাজার ৩৪১ জন। আজ শনিবার বিকালে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান। তিনি জানান, ডেভিল হান্ট অভিযানের আওতায় গত ২৪ ঘণ্টায় দেশীয় তৈরি একনলা বন্দুক একটি, দুই রাউন্ড কার্তুজ, চারটি রামদা, দুটি চাপাতি, একটি ছুরি, একটি এলজি ও একটি কেচি উদ্ধার করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষিত ‘ডেভিল হান্ট’ বলতে দেশবিরোধী চক্র, সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনার অভিযানকে বোঝানো হচ্ছে। অপারেশন ডেভিল হান্ট একটি বিশেষ অভিযান, যা গত ৮ ফেব্রুয়ারি থেকে সারা দেশে একযোগে শুরু হয়।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।