BD Highlights
জাতীয়

সায়েদাবাদ বাস টার্মিনালে যৌথ অভিযান, পরিত্যক্ত বাস অপসারণ

সায়েদাবাদ বাস টার্মিনালে যৌথ অভিযান, পরিত্যক্ত বাস অপসারণ
রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনালে দীর্ঘদিন ধরে পার্কিং করে রাখা ও পরিত্যক্ত বাস অপসারণে যৌথ অভিযান পরিচালনা করেছে ট্রাফিক ওয়ারী বিভাগ এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। ট্রাফিক সূত্রে জানা গেছে, বুধবার (৮ জুলাই) পরিচালিত এ অভিযানে টার্মিনালের ভেতরে দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় থাকা টি আর ট্রাভেলসের একটি বাস ক্রেনের মাধ্যমে উত্তরা বিআরটিএ ডাম্পিং স্টেশনে পাঠানো হয়। এ ছাড়া টার্মিনালে পার্কিং করে রাখা আরও ৪২টি বাস অপসারণ করে পর্যাপ্ত জায়গা খালি করা হয়েছে। এতে টার্মিনালের যান চলাচল ও ব্যবস্থাপনা আরও সুশৃঙ্খল হয়েছে। সংশ্লিষ্টরা জানান, জনস্বার্থে রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল ও গুরুত্বপূর্ণ এলাকায় যান চলাচলে শৃঙ্খলা নিশ্চিত করতে এ ধরনের যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও জাতীয়

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন