সিলেট মহানগরীর সড়কে শৃঙ্খলা ফেরাতে নিয়মিত অভিযান পরিচালনা করছে ট্রাফিক পুলিশ। চলতি বছরের ৮ মাসে বিভিন্ন অপরাধে যানবাহন থেকে প্রায় ৫ কোটি টাকা জরিমানা আদায় করা হয়েছে। জরিমানার টাকা রাজস্ব হিসেবে বাংলাদেশ ব্যাংকে জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন এসএমপির উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) সুদীপ্ত রায়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ট্রাফিক বিভাগ সূত্র জানায়, নগরীতে ৫২টি ট্রাফিক পয়েন্ট রয়েছে। এর মধ্যে ট্রাফিক পুলিশ নিয়মিত দায়িত্ব পালন করে ৪০টিতে। এছাড়া নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম সড়কে যানবাহনের শৃঙ্খলা বজায় রাখতে দায়িত্ব পালন করেন ট্রাফিক পুলিশ সদস্যরা।
দায়িত্ব পালনকালে কাগজপত্র ও চালকের লাইসেন্স না থাকাসহ ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে প্রতিদিনই বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের করেন তারা। কখনো কখনো যানবাহন জব্দ করে নিয়ে যাওয়া হয় থানায়।
এসএমপির উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) সুদীপ্ত রায় জানান, সড়কে শৃঙ্খলা বজায় রাখতে আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে সড়ক পরিবহন আইন-২০১৮ অনুযায়ী নিয়মিত ব্যবস্থা নেওয়া হচ্ছে। যানজট নিয়ন্ত্রণ ও যান চলাচল স্বাভাবিক রাখতে ট্রাফিক পুলিশের সদস্যরা নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে দায়িত্ব পালন করছেন। চলতি বছরের ৮ মাসে এসএমপির ট্রাফিক বিভাগ আইন অমান্যকারী যানবাহন ও চালকদের কাছ থেকে ৪ কোটি ৮২ লাখ ৬২ হাজার ২৭৫ টাকা জরিমানা আদায় করেছে।
সিলেট নগরের যানজট প্রসঙ্গে জানতে চাইলে সুদীপ্ত রায় জানান, এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে। এর মধ্যে অন্যতম নগরীতে রিকশার সংখ্যা বেড়ে যাওয়া। এছাড়া ফুটপাত ও সড়ক হকারদের দখলে যাওয়া, অবৈধ পার্কিং, বিভিন্ন বিপণী বিতানের নিজস্ব পার্কিংয়ের সুযোগ না থাকা, প্রধান সড়কের পাশে যত্রতত্র হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা এবং অপরিকল্পিত গোলচত্বর নির্মাণের কারণেও যানজট বাড়ছে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।