সিলেটে মোটরসাইকেলে তেল বিক্রিতে শর্ত জুড়ে দিল পুলিশ

সিলেটে মোটরসাইকেলে জ্বালানি তেল বিক্রির ক্ষেত্রে নতুন কিছু শর্ত আরোপ করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। বুধবার বিকেলে এসএমপি কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরীর স্বাক্ষরে এ সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ফিলিং স্টেশন থেকে তেল নিতে হলে মোটরসাইকেল চালককে অবশ্যই বৈধ ড্রাইভিং লাইসেন্স প্রদর্শন করতে হবে। লাইসেন্স ছাড়া কোনো চালকের কাছে তেল বিক্রি করা যাবে না। এছাড়া মোটরসাইকেলের বৈধ রেজিস্ট্রেশন থাকা বাধ্যতামূলক করা হয়েছে। রেজিস্ট্রেশনবিহীন কিংবা নবায়ন না করা মোটরসাইকেলে তেল সরবরাহ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। নিরাপত্তার বিষয়টিও গুরুত্ব দিয়ে বলা হয়েছে, মোটরসাইকেল চালক ও আরোহী উভয়েরই স্বচ্ছ ভাইজারযুক্ত হেলমেট পরিধান করতে হবে। এসএমপি স্পষ্টভাবে জানিয়েছে, এই তিনটি শর্ত পূরণে ব্যর্থ হলে কোনো মোটরসাইকেলকে তেল বিক্রি করা যাবে না। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে। নতুন এই নির্দেশনা কার্যকর হওয়ার পর সিলেটে সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে আরও কঠোর নজরদারি চালানো হবে বলে জানিয়েছে পুলিশ।

0 Comments

Your Comment

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news