BD Highlights
জাতীয়

সেরনিয়াবাত সেতুর ১২ ঘণ্টায় আদায় হওয়া টোলের টাকা বন্যার্তদের দেওয়ার ঘোষণা

সেরনিয়াবাত সেতুর ১২ ঘণ্টায় আদায় হওয়া টোলের টাকা বন্যার্তদের দেওয়ার ঘোষণা

বরিশালের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতুর ১২ ঘণ্টায় আদায় হওয়া টোলের টাকা বন্যার্তদের দেয়ার ঘোষণা দিয়েছে এমখান গ্রুপ। আজ শনিবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত যে পরিমাণ টাকা আসবে তার পুরোটাই সহায়তার ফান্ডে দেওয়া হবে। বিষয়টি নিশ্চিত করেছেন টোল প্লাজার ইনচার্জ আবুল হাসান খান সুমনি। তিনি বলেন, আমাদের চেয়ারম্যান মাহফুজ খান আজকে টোলে আদায় হওয়া পুরো টাকা বন্যার্তদের সহায়তার ফান্ডে দেওয়ার জন্য বলেছেন। অন্যান্য দিনের ওপর নির্ভর করে ধারণা করা যায় আজকে দুই লাখ টাকার মতো আদায় হতে পারে। এদিকে, বন্যার্তদের সহায়তায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মতো বরিশাল বিশ্ববিদ্যালয় সহায়তার তহবিল সংগ্রহ করছে। জানা গেছে, টোলে আদায় হওয়া অর্থ বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহায়তা ফান্ডের মাধ্যমে বন্যার্তদের কাছে পৌঁছানো হবে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও জাতীয়

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন