স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের আহ্বান

বৈরী আবহাওয়ার কারণে চলমান এইচএসসি ও সমমানের স্থগিত হওয়া পুনঃপরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক পরীক্ষার্থীদের আগামী ২৯ জুলাইয়ের মধ্যে নিজ নিজ পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হয়ে রেজিস্ট্রেশন করার আহ্বান জানানো হয়েছে। আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির এক নির্দেশনায় এ কথা জানানো হয়। নির্দেশনায় বলা হয়, বৈরী আবহাওয়ার কারণে গত ১৩ জুলাই সাধারণ শিক্ষা বোর্ডগুলোর (চট্টগ্রাম বোর্ড ব্যতীত) পদার্থবিজ্ঞান ১ম, হিসাববিজ্ঞান ১ম ও যুক্তিবিদ্যা ১ম পত্র; মাদ্রাসা বোর্ডের ইংরেজি ২য় পত্র এবং কারিগরি বোর্ডের অফিস ম্যানেজমেন্ট পরীক্ষা স্থগিত করা হয়। এসব পরীক্ষায় পুনরায় বসতে ইচ্ছুক পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষাকেন্দ্রে তথ্য জমা দিতে হবে। নির্দেশনায় আরও বলা হয়, কেন্দ্রগুলোকে আগামী ৩০ জুলাইয়ের মধ্যে নিবন্ধিত পরীক্ষার্থীদের তালিকা জরুরি ভিত্তিতে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর পাঠাতে হবে।

0 Comments

Your Comment

Related stories

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news