আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রিটার্নিং কর্মকর্তার কাছে দাখিল করা প্রার্থীদের সম্পদ বিবরণী নিয়ে দেশজুড়ে আলোচনা চলছে। সম্পদ বিবরণীতে প্রায় সব প্রার্র্থীরই সম্পদ অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ার তথ্য মিলেছে। অধিকাংশ মন্ত্রী-এমপির সম্পদ অস্বাভাবিক বাড়লেও কারও কারও সম্পদ আগের চেয়ে কমেছে। আমাদের জেলা প্রতিনিধিরা আগের বছরের সঙ্গে এবারের সম্পদ বিবরণী বিশ্লেষণ করে পাঠিয়েছেন। যশোর : যশোর-৫ আসনের এমপি ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যের সম্পদ গত ১০ বছরে বেড়েছে পাঁচ গুণেরও বেশি। একই সময়ে স্ত্রী তন্দ্রা ভট্টাচার্যের সম্পদ তিন গুণ আর ছেলে সুপ্রিয় ভট্টাচার্যের সম্পদ ২৮ গুণ বেড়েছে। তবে প্রতিমন্ত্রী ও তাঁর স্ত্রীর সম্পদ বাড়ার পাশাপাশি দায়-দেনাও বেড়েছে। হলফনামা অনুযায়ী, স্বপন ভট্টাচার্যের ৫ কোটি ৩৬ লাখ ৪৮ হাজার টাকার সম্পদ রয়েছে। এর মধ্যে ৪৫ লাখ ৯৬ হাজার টাকার স্থাবর ও ৪ কোটি ৯০ লাখ ৫২ হাজার টাকার অস্থাবর সম্পদ। দশম নির্বাচনের হলফনামা অনুযায়ী তখন তার মোট স্থাবর ও অস্থাবর সম্পদ ছিল ৯৪ লাখ ৮৭ হাজার টাকার। এ সময়ে তার দায় বেড়েছে ৩ দশমিক ৬২ শতাংশ। ১০ বছর আগে তার ঋণ ছিল ৬০ লাখ ৫৫ হাজার টাকা। বর্তমানে তার ঋণ ২ কোটি ১৯ লাখ ৪০ হাজার টাকা। ১০ বছর আগে ব্যাংকে ৩ লাখ ২৮ হাজার টাকা থাকলেও বর্তমানে স্বপন ভট্টাচার্যের ব্যাংকে জমা আছে ৩ কোটি ৬৯ লাখ ৯২ হাজার টাকা। এদিকে স্ত্রী সন্তানের সম্পদও বেড়েছে অস্বাভাবিক। ১০ বছর আগে স্বপন ভট্টাচার্যের স্ত্রী তন্দ্রা ভট্টাচার্যের সম্পদ ছিল ১ কোটি ১২ লাখ ২৭ হাজার টাকার। বর্তমানে তার সম্পদের পরিমাণ ৪ কোটি ৫৬ লাখ ৯ হাজার টাকা। তবে বিনিয়োগের বিপরীতে তার দেনা আছে ১ কোটি টাকা। স্বপন ভট্টাচার্যের ছেলে সুপ্রিয় ভট্টাচার্যের ১০ বছর আগে সম্পদ ছিল ১১ লাখ ৪৯ হাজার টাকার। বর্তমানে তার সম্পদের পরিমাণ ৩ কোটি ২৫ লাখ ৭৬ হাজার টাকার।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।