BD Highlights
জাতীয়

স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরলেন খালেদা জিয়া

স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরলেন খালেদা জিয়া
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বুধবার (২৩ জুলাই) দিবাগত রাত ২টা ৫২ মিনিটে গুলশান-২ নম্বরের ৭৯ নম্বর সড়কের বাসা ফিরোজায় পৌঁছান তিনি। এর আগে স্বাস্থ্য পরীক্ষা শেষে দিবাগত রাত ২টা ২৬ মিনিটে এভারকেয়ার হাসপাতাল থেকে বাসায় রওনা হন। জরুরি স্বাস্থ্য পরীক্ষার জন্য রাত ১টা ৪৮ মিনিটে হাসপাতালে যান বিএনপি চেয়ারপারসন। বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘ম্যাডামের জন্য যে মেডিকেল বোর্ড রয়েছে তাদের পরামর্শে হাসপাতালে নেওয়া হয়েছিল, আবার বাসায় ফিরে এসেছেন তিনি।’ তিনি আরও বলেন, ‘মেডিকেল বোর্ডের জরুরি প্রয়োজনে কিছু পরীক্ষা করানোর প্রয়োজন ছিল, সেগুলো করতেই বেগম খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হয়েছিল।’

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও জাতীয়

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন