লটারি পদ্ধতি বাতিল করে মেধা যাচাইয়ের ভিত্তিতে ভর্তির দাবিতে সড়ক আটকে রেখে বিক্ষোভ করছেন রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। রবিবার সকাল ১০টার পর তারা কলেজে থেকে বেরিয়ে রাজধানীর আসাদগেট এলাকার গণভবনের সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। জানা গেছে, ভর্তি বিষয়ে শিক্ষার্থীদের সঙ্গে সকালে একাধিকবার বসেছে কর্তৃপক্ষ। তাদের আন্দোলন না করার আহ্বান জানানো হয়। এসব তোয়াক্কা না করে কলেজের গেট ভেঙে শিক্ষার্থীরা গণভবনের সামনের সড়কে অবস্থান নেন। এতে দুপাশ থেকে যান চলাচল বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয় দীর্ঘ যানজটের। এতে ভোগান্তি পড়েছেন যাত্রীরা। অনেকে বাধ্য হয়ে হেঁটেই গন্তব্যে যাচ্ছেন। কয়েকজন শিক্ষার্থী জানায়, আমরা চাই লটারির মাধ্যমে নয় তৃতীয় শ্রেণি থেকে একাদশ শ্রেণি পর্যন্ত সবাই এখানে ভর্তি পরীক্ষা দিয়ে ভর্তি হবে। এই দাবিতে আমরা এখানে দাঁড়িয়েছি। এদিকে, বিক্ষোভের জেরে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হলে বেলা পৌনে ১১টার দিকে কলেজের শিক্ষকেরা তাদের বুঝিয়ে সেখান থেকে নিয়ে যান।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।