সড়ক উন্নয়নে পদক্ষেপ চাইলেন রুমিন ফারহানা, চিঠি দিতে বললেন মন্ত্রী
জাতীয় সংসদে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে সড়ক ব্যবস্থা উন্নয়নে পদক্ষেপ জানতে চেয়েছেন স্বতন্ত্র সংসদ সদস্য (এমপি) রুমিন ফারহানা। তার প্রশ্নের উত্তরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সুনির্দিষ্ট প্রস্তাব পাঠানোর আহ্বান জানিয়েছেন। রবিবার সংসদ অধিবেশনে অংশ নিয়ে রুমিন ফারহানা এ প্রশ্ন করেন এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার উত্তর দেন। সংসদের চলমান প্রথম অধিবেশন দুই সপ্তাহ মুলতবির পর আজ আবার শুরু হয়। রুমিন ফারহানা বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়া-২ তথা সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ, এখানে দুটো ইউনিয়ন আছে-পাকশিমুল এবং অরুয়াইল। এই দুটো ইউনিয়নের ভেতরে যে গ্রামগুলো, সেখানে যাওয়ার জন্য কোনো রাস্তা নেই। আমাদের নৌকায় করে যেতে হয় এবং তারপর মোটরসাইকেল ছাড়া সেখানে চলাচলের কোনো উপায় নেই। মন্ত্রীর কাছে আমার প্রশ্ন, ব্রাহ্মণবাড়িয়া-২ এর এই রাস্তা এবং যোগাযোগব্যবস্থার কিছুটা উন্নয়নে আমাদের পরবর্তী পদক্ষেপ কী হবে?’ উত্তরে মির্জা ফখরুল বলেন, ‘সংসদ সদস্যকে আমি আশ্বস্ত করতে চাই, তিনি যদি এই বিষয়গুলো নিয়ে সুনির্দিষ্ট প্রস্তাবসহ আমাদের মন্ত্রণালয়ে চিঠি পাঠান, তাহলে অবশ্যই আমরা অগ্রাধিকার ভিত্তিতে ইউনিয়ন দুটোর যোগাযোগব্যবস্থা উন্নয়ন করার চেষ্টা করবো।’
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।