BD Highlights
জাতীয়

হজ কার্যক্রমে সম্পৃক্ত ব্যাংক অফিস সময়ের পরও খোলা থাকবে

হজ কার্যক্রমে সম্পৃক্ত ব্যাংক অফিস সময়ের পরও খোলা থাকবে

পবিত্র হজ কার্যক্রমে সম্পৃক্ত ব্যাংকগুলোর সব শাখাসমূহে আগামী রবিবার (১৫ ডিসেম্বর) অফিস সময়ের পরেও খোলা রাখতে বাংলাদেশ ব্যাংককে চিঠি দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেলে ধর্ম মন্ত্রণালয় থেকে প্রেরিত উপসচিব মামুন আল ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫ সনের হজের নিবন্ধন কার্যক্রম ১৫ ডিসেম্বর শেষ হবে। হজযাত্রীগণের নিবন্ধনের অর্থ জমাদানের স্বার্থে ওইদিন সারা দেশে হজের অর্থ গ্রহণকারী সকল ব্যাংকের শাখাসমূহ অফিস সময়ের পরেও খোলা রাখা প্রয়োজন। বর্ণিতাবস্থায়, ১৫ ডিসেম্বর সারা দেশে হজের অর্থ গ্রহণকারী ব্যাংকের শাখাসমূহ অফিস সময়ের পরেও যতক্ষণ অর্থ জমাদানকারী থাকেন ততক্ষণ পর্যন্ত হজের নিবন্ধনের অর্থ গ্রহণের প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। উল্লেখ্য, ২০২৫ সালের হজের জন্য গত ১ সেপ্টেম্বর থেকে শুরু হয় প্রাথমিক নিবন্ধন। নিবন্ধনের শেষ সময় ছিল ৩০ নভেম্বর। কিন্তু কাঙ্খিত সাড়া না মেলায় এক দফা সময় বাড়ানো হলো। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে হজ ব্যবস্থাপনা পোর্টালে দেয়া তথ্যমতে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত মাত্র ৪০ হাজারের মতো হজযাত্রী নিবন্ধন করেছেন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ৫ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবার বাংলাদেশ থেকে একলাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এর মধ্যে ১০ হাজার ১৯৮ জন সরকারি ব্যবস্থাপনায় এবং বাকি একলাখ ১৭ হাজার হজযাত্রী যাবেন বেসরকারি ব্যবস্থাপনায় হজ এজেন্সিগুলোর মাধ্যমে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও জাতীয়

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন