রাজধানীর হাতিরঝিল এলাকায় শুক্রবার (৪ জুলাই) অনুষ্ঠিত হয়ে গেল ‘এগিয়ে বাংলাদেশ’ শিরোনামের এক ব্যতিক্রমধর্মী ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। ‘বাই ডিজিটাল’-এর আয়োজনে এবং ‘রান বাংলাদেশ’-এর সহযোগিতায় আয়োজিত এই দৌড়ে অংশ নিয়েছেন দেশি-বিদেশি প্রায় ৮০০ প্রতিযোগী। পুলিশ প্লাজার সামনে অ্যাম্ফিথিয়েটার থেকে শুরু হওয়া এই দৌড়ে ছিল দুইটি সেগমেন্ট। ৭.৫ কিলোমিটার ও ১৫ কিলোমিটার। নারী-পুরুষসহ সব বয়সের দৌড়প্রেমীর অংশগ্রহণে মুখর হয়ে ওঠে হাতিরঝিল এলাকা। আয়োজকরা জানিয়েছেন, এই দৌড় আয়োজনের মূল উদ্দেশ্য ছিল নগরবাসীকে স্বাস্থ্যসচেতন করে তোলা এবং তরুণদের হাঁটা ও দৌড়ানোর প্রতি অনুপ্রাণিত করা। প্রথমবারের মতো এই দৌড় প্রতিযোগিতা হাতিরঝিলে Anti-clockwise বা বিপরীতমুখী রুটে অনুষ্ঠিত হয়। আর এটিই ছিল দেশের ইতিহাসে প্রথম ইভেন্ট যেখানে RBAN Timing Solutions প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। যার মাধ্যমে দৌড় শেষ করার সঙ্গে সঙ্গেই প্রতিযোগীরা নিজের ফলাফল জানতে পারেন। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী প্রত্যেককেই দেওয়া হয় পদক। বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় ক্রেস্ট এবং নগদ অর্থ পুরস্কার।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।