BD Highlights
জাতীয়

হাদির বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি ঘোষণা আজ

হাদির বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি ঘোষণা আজ
শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যার বিচারের দাবিতে গতকাল শাহবাগের অবস্থান কর্মসূচি স্থগিত করে ইনকিলাব মঞ্চ। আজ শনিবার সংবাদ সম্মেলন করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে সংগঠনটি। শুক্রবার দুপুরে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনের ব্যারিকেড ভেঙে আন্দোলনকারীরা প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’ অভিমুখে যাত্রা করতে চাইলে পুলিশ বাধা দেয়। এসময় জলকামান, সাউন্ড গ্রেনেড ও লাঠিচার্জে এলাকাটি রণক্ষেত্রে পরিণত হয়। এতে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবেরসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল থেকে এক ভিডিও বার্তায় সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের অভিযোগ করেন, আসন্ন নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করার লক্ষ্যেই এই হামলা চালানো হয়েছে। আমরা আমাদের ভাইকে হারিয়েছি, তবুও আমরা চাই ১২ তারিখেই নির্বাচন হোক। তবে নির্বাচনের পর যে দলই ক্ষমতায় আসুক, হাদি হত্যার সুষ্ঠু বিচার না করলে আমরা রাজপথ ছাড়বো না। পরে পুলিশি হামলার প্রতিবাদে সন্ধ্যা থেকে শাহবাগে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন নেতাকর্মীরা। এসময় পুলিশ তাদের লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও জাতীয়

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন