BD Highlights
জাতীয়

হানিফসহ ৪ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ৮ ডিসেম্বর

হানিফসহ ৪ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ৮ ডিসেম্বর
কুষ্টিয়ায় ছয় জনকে হত্যা মামলায় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চারজনের বিরুদ্ধে সূচনা বক্তব্য উপস্থাপন শেষ হয়েছে। সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ৮ ডিসেম্বর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। মঙ্গলবার এ সব তথ্য জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর অ্যাডভোকেট মিজানুল ইসলাম। সকালে ট্রাইব্যুনাল-২ এ সূচনা বক্তব্য উপস্থাপন করেন তিনি। সূচনা বক্তব্যে এ মামলার পটভূমিসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন তথ্য তুলে ধরেন তিনি। চলতি বছরের ২ নভেম্বর হানিফসহ চার জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল-২। এ মামলায় হানিফ ছাড়া বাকি তিন আসামি হলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ সভাপতি সদর উদ্দিন খান, জেলা সাধারণ সম্পাদক আজগর আলী ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও জাতীয়

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন