হামের উপসর্গ নিয়ে দেশে আজ বুধবার সকাল আটটা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ৯৪ দিনে দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা ৬৬১ জনে পৌঁছেছে। তাদের মধ্যে হামের উপসর্গ নিয়ে ৫৬৮ শিশু ও নিশ্চিত হামে ৯৩ শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে যে ৪ শিশুর মৃত্যু হয়েছে, তার মধ্যে ৩টি শিশু মারা গেছে সিলেট বিভাগে। এ ছাড়া ময়মনসিংহ বিভাগে ১টি শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে সন্দেহভাজন হাম রোগী হিসেবে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৭২ জন। তাদের মধ্যে ৩১৫টি শিশুই ঢাকা বিভাগের। এরপর আছে চট্টগ্রাম (২১০) ও বরিশাল (১১০)। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ৯০৬ জন হাসপাতাল থেকে ছুটিও পেয়েছেন। গত ১৫ মার্চ দেশে প্রথম হাম রোগী শনাক্ত হয়। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে দেওয়া তথ্য অনুযায়ী, গত ৯৪ দিনে হামের উপসর্গ দেখা গেছে ৮৮ হাজার ৮৯৫ জনের মধ্যে। হাসপাতালে ভর্তি হয়েছে ৭৩ হাজার ২৭৭ জন। মোট হাম শনাক্ত হয়েছে ১০ হাজার ৬৩৪ জনের। এ ছাড়া ৯৪ দিনে হাসপাতাল থেকে ছুটি পেয়েছেন ৬৯ হাজার ৬৮৮ জন।
0 Comments
Your Comment