হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, শনাক্ত ১১৩৫

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। মারা যাওয়া শিশুরা ঢাকা, ময়মনসিংহ ও মৌলভীবাজার জেলার। এ সময় নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৩৫ জন। বুধবার স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, গত ১৫ মার্চ থেকে হামে এবং হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত সারা দেশে ৬৮৬ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৯৩ শিশুর। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৫৯৩ জন। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে (পরীক্ষায় প্রমাণিত) ১১ হাজার ২৯৭ জন। আর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে ৯৪ হাজার ৭৬৪ জন। ঢাকা বিভাগে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি। এ বিভাগের হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৩০৮ জনের। আর আক্রান্ত ৫১ হাজার ২৬১ জন। এই হিসাব গত ১৫ মার্চ সকাল ৮টা থেকে আজ ২৩ জুন সকাল ৮টা পর্যন্ত সময়ের।

0 Comments

Your Comment

Related stories

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news