BD Highlights
জাতীয়

হেফাজতের মহাসমাবেশ স্থগিত

হেফাজতের মহাসমাবেশ স্থগিত

আগামী ২৯ ডিসেম্বর ঢাকায় হেফাজতে ইসলাম বাংলাদেশ এর ডাকা মহাসমাবেশ স্থগিত করা হয়েছে। গত ৮ ডিসেম্বর বাইতুল মোকাররম এর উত্তর গেইটে মাওলানা মামুনুল হকসহ কারাবন্দী নেতাকর্মীদের মুক্তি, ২০১৩ সাল থেকে এখন পর্যন্ত হেফাজতের নেতাকর্মীদের নামে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার এবং জাতীয় শিক্ষা কারিকুলাম থেকে ইসলামের সাথে সাংঘর্ষিক সকল বিষয় বাতিলের দাবিতে হেফাজতের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। ওইদিন সমাবেশ থেকে আগামী ২৯ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশের ঘোষণা দেওয়া হয়। কিন্তু হেফাজতে ইসলাম বাংলাদেশ এর নীতিনির্ধারণী ফোরামের মুরুব্বিরা দেশের চলমান অবস্থা বিবেচনা করে আপাতত উক্ত মহাসমাবেশ স্থগিতের সিদ্ধান্ত নিয়েছেন। হেফাজতে ইসলাম বাংলাদেশ এর নীতিনির্ধারণী ফোরাম দ্রুত সময়ের মধ্যে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও জাতীয়

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন