১০৪টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের পত্রটি ভুয়া
দেশের বিভিন্ন উপজেলার ১০৪টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ সংক্রান্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া পত্রটিকে ভুয়া ও ভিত্তিহীন বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের বিদ্যালয়-১ অধিশাখা থেকে গত ২৭ জানুয়ারি প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালকের কাছে পাঠানো এক পত্রে এ তথ্য জানানো হয়। পত্রে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের উপসচিব রাজীব কুমার সরকার। পত্রে বলা হয়েছে, প্রধান উপদেষ্টার কার্যালয়ের নামে ইস্যু করা ওই তথাকথিত পত্রটি সঠিক নয়। মন্ত্রণালয় জানিয়েছে, গত ১৫ জানুয়ারি প্রধান উপদেষ্টার কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ রফিকুল আলমের স্বাক্ষর সংবলিত একটি পত্র (স্মারক নম্বর: ০৩.০৬.২৬৯০.০৬৮.২৫.০০৩.২৬-৫৬) সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই পত্রে দাবি করা হয়েছিল, প্রধান উপদেষ্টা সারা দেশের ১০৪টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের সানুগ্রহ অনুমোদন দিয়েছেন। পত্রে আরও জানানো হয়, বিষয়টি প্রধান উপদেষ্টার কার্যালয়ের দৃষ্টিগোচর হলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়কে অবহিত করে বলা হয় যে, ওই পত্রটি তাদের কার্যালয় থেকে ইস্যু করা হয়নি এবং এটি সম্পূর্ণ ভুয়া। এ অবস্থায়, মাঠ পর্যায়ের সকল দপ্তর ও সংস্থাকে এই বিভ্রান্তিকর পত্রটি সম্পর্কে সতর্ক থাকার এবং এটি যে সঠিক নয় সে বিষয়ে সংশ্লিষ্টদের অবহিত করার জন্য বলা হয়েছে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।