১০ কর্মদিবসের মধ্যে অগ্নি ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা করা হবে : রাজউক চেয়ারম্যান
১০ কর্মদিবসের মধ্যে অগ্নি ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা করা হবে : রাজউক চেয়ারম্যান
BD HIGHLIGHTS
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আনিছুর রহমান মিঞা বলেছেন, আগামী ১০ কর্মদিবসের মধ্যে সব সংস্থার সমন্বয়ে ঢাকার অগ্নি ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা তৈরি করা হবে। ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। তালিকা পাওয়ার পর পরবর্তী প্রদক্ষেপ নেওয়া হবে। মঙ্গলবার রাজউক ভবনে নগর উন্নয়ন সাংবাদিক ফোরামের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন রাজউক চেয়ারম্যান। সভাটি আয়োজন করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। সভায় স্বাগত বক্তব্য দেন রাজউকের প্রধান নগর পরিকল্পনাবিদ মো. আশরাফুল ইসলাম। এতে আরও উপস্থিত ছিলেন সদস্য (এস্টেট ও ভূমি) মোহাম্মদ নূরুল ইসলাম, প্রধান প্রকৌশলী (প্রকল্প ও ডিজাইন) আব্দুল লতিফ হেলালী, পরিচালক উন্নয়ন নিয়ন্ত্রক-১ মোহাম্মদ সামছুল হক ও পরিচালক উন্নয়ন নিয়ন্ত্রক-২ প্রকৌশলী মো. মোবারক হোসেন। এছাড়া নগর উন্নয়ন সাংবাদিক ফোরামের সভাপতি মতিন আব্দুল্লাহ, সহ-সভাপতি রাশেদ আহমেদ, সাধারণ সম্পাদক ফয়সাল খান, যুগ্ম সম্পাদক হাসান ইমনসহ সংগঠনটির অর্ধশত সদস্য উপস্থিত ছিলেন। এ সময় রাজউক চেয়ারম্যান বলেন, দেশে অগ্নি প্রতিরোধ ও নির্বাপণ আইন এবং জাতীয় ইমারত নির্মাণ বিধিমালার মধ্যে বহুতল ভবন নিয়ে সৃষ্ট জটিলতা সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে ইমারত নির্মাণ বিধিমালা সংশোধন করা হচ্ছে। আমরা ফায়ার সার্ভিসের সঙ্গে আলোচনা করেছি। বহুতল ভবনের উচ্চতা নির্ধারণে আইন ও বিধিমালার মধ্যে সমন্বয় করা হবে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।