BD Highlights
জাতীয়

১০ হাজার করে টাকা পাচ্ছেন কলেজ-বিশ্ববিদ্যালয়ের ১২৭৪ শিক্ষার্থী

১০ হাজার করে টাকা পাচ্ছেন কলেজ-বিশ্ববিদ্যালয়ের ১২৭৪ শিক্ষার্থী
২০২৪-২৫ অর্থবছরে দেশের বিশ্ববিদ্যালয় ও কলেজের স্নাতক পর্যায়ের এক হাজার ২৭৪ জন শিক্ষার্থী বিশেষ অনুদানের জন্য মনোনীত হয়েছেন। তারা প্রত্যেকে ১০ হাজার টাকা করে পাবেন। বিশেষ অনুদানের জন্য নির্বাচিত শিক্ষার্থীর এ তালিকা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ’র মাধ্যমে এ টাকা সরাসরি শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়া হবে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের (বাজেট শাখা) উপসচিব লিউজা-উল-জান্নাহর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিশেষ অনুদানের জন্য ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির দুই হাজার ৪৫০ জন শিক্ষার্থী, নবম ও দশম শ্রেণির এক হাজার ৫৯৭ জন, একাদশ ও দ্বাদশ শ্রেণির এক হাজার ৪২৮ জন শিক্ষার্থীকে মনোনীত করেছে শিক্ষা মন্ত্রণালয়। এছাড়া দেশের সরকারি-বেসরকারি ১০১টি শিক্ষাপ্রতিষ্ঠানকে বিশেষ অনুদান হিসেবে এক লাখ করে টাকা দেওয়া হবে বলেও জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও জাতীয়

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন