দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে ১ হাজার ১০৫ শিশু। মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মৃত শিশুদের মধ্যে ছয়জন ঢাকার, দুইজন চট্টগ্রামের এবং একজন রাজশাহীর বাসিন্দা। এ সময়ে হামের উপসর্গ পাওয়া গেছে ১ হাজার ১০৫ শিশুর মধ্যে, যার মধ্যে ৪৮৫ জনই ঢাকা বিভাগের। এছাড়া ৬৯৮ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যার মধ্যে ২৯০ জন ঢাকা বিভাগের। নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১৭৬ শিশুর শরীরে, এর মধ্যে ১৫৭ জনই ঢাকা বিভাগের। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় ৯৩৫ শিশু হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। এর মধ্যে ঢাকা বিভাগের ২৫৮ জন, চট্টগ্রামের ২৫৮ জন, খুলনার ৭৯ জন, ময়মনসিংহের ৯ জন, রাজশাহীর ৮৯ জন, রংপুরের ১৩ জন, সিলেটের ২৬ জন এবং বরিশালের ৫০ জন শিশু রয়েছে। এর আগে, গত রবিবার (১২ এপ্রিল) সকাল ৮টা থেকে সোমবার (১৩ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত হাম ও এর উপসর্গে ৭ শিশুর মৃত্যু হয়েছিল। এর মধ্যে ২ জনের মৃত্যু সরাসরি হামে হয়েছে বলে নিশ্চিত করে স্বাস্থ্য অধিদফতর, বাকি ৫ জন উপসর্গ নিয়ে মারা যায়। স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ৩১ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১৬৪ শিশু। এছাড়া, মোট ১৮ হাজার ১২৯ শিশুর মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ১১ হাজার ৬৫২ জন হাসপাতালে ভর্তি হয়। এদের মধ্যে ২ হাজার ৮৯৭ শিশুর শরীরে হাম নিশ্চিত হয়েছে। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৯ হাজার ৩০৪ শিশু।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।