BD Highlights
জাতীয়

২ এপ্রিল থেকে বিআরটিসি বাসের অগ্রিম টিকিট বিক্রি

২ এপ্রিল থেকে বিআরটিসি বাসের অগ্রিম টিকিট বিক্রি

ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) বাসের অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। আগামী ২ এপ্রিল থেকে দেশের বিভিন্ন জায়গায় থাকা বিআরটিসির ডিপো থেকে যাত্রীরা এই টিকিট কিনতে পারবেন। আজ রবিবার বিআরটিসির ডেপুটি জেনারেল ম্যানেজার শুকদেব ঢালী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে গত বছরগুলোর মতো বিআরটিসি ঘরমুখো মানুষের সহজ ও আরামদায়ক যাত্রা নিশ্চিত করতে আগামী ৫ এপ্রিল থেকে 'ঈদ স্পেশাল সার্ভিসের আয়োজন করেছে। এ উপলক্ষ্যে আগামী ২ এপ্রিল থেকে বিআরটিসির সংশ্লিষ্ট ডিপো থেকে অগ্রিম আসন বিক্রি শুরু হবে। ঈদ সার্ভিসের বাস চলাচল করবে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত। ঢাকার মতিঝিল, জোয়ারসাহারা, কল্যাণপুর, গাবতলী, মোহাম্মদপুর, মিরপুর, যাত্রাবাড়ী, গাজীপুর ও নারায়ণগঞ্জ বাস ডিপো (চাষাড়া) থেকে অগ্রিম টিকিট বিক্রির ব্যবস্থা নেওয়া হয়েছে। ঈদ স্পেশাল সার্ভিসে মতিঝিল বাস ডিপোর নিয়ন্ত্রণে থাকবে রংপুর, বগুড়া, দিনাজপুর, ঠাকুরগাঁও, গাইবান্ধা, লালমনিরহাট; কল্যাণপুর বাস ডিপোর নিয়ন্ত্রণে থাকবে আরিচা, পাটুরিয়া, ভাঙ্গা, গোপালগঞ্জ, বরিশাল; গাবতলী ডিপোর নিয়ন্ত্রণে থাকবে রংপুর, বরিশাল, খুলনা, গোপালগঞ্জ, পাটুরিয়া; জোয়ারসাহারা বাস ডিপোর নিয়ন্ত্রণ থাকবে রংপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নওগাঁ, বরিশাল, বগুড়া; মিরপুর বাস ডিপোর নিয়ন্ত্রণে থাকবে রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, মাওয়া, পাটুরিয়া, সিরাজগঞ্জ, বগুড়া, গোপালগঞ্জ, ভাটিয়াপাড়া, ময়মনসিংহ রুটের বাস।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও জাতীয়

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন