BD Highlights
জাতীয়

২, ৩ ও ৪ জানুয়ারি লিফলেট বিতরণ করবে এলডিপি

২, ৩ ও ৪ জানুয়ারি লিফলেট বিতরণ করবে এলডিপি

লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম বলেছেন, বিএনপির সমর্থনে সমগ্র দেশে এলডিপির নেতাকর্মীরা ৭ জানুয়ারির নির্বাচন বাতিল, তত্ত্বাবধায়ক সরকার প্রবর্তন, বিরোধী দলের নেতাকর্মীদের নামে দেওয়া মিথ্যা মামলা প্রত্যাহার, মিথ্যা সাজা বাতিল, গায়েবি মামলা বন্ধ, বিরোধী দলের নেতাকর্মীদের নির্যাতন বন্ধ ও ন্যায় বিচারের দাবিতে ২, ৩ ও ৪ জানুয়ারি লিফলেট বিতরণ করবে। সোমবার এক বিবৃতির মাধ্যমে কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম এ কর্মসূচি ঘোষণা করেন। কর্নেল অলি বলেন, ৭ জানুয়ারির নির্বাচন বন্ধ করুন। নির্বাচন বন্ধ করে নতুনভাবে আলাপ-আলোচনার মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার দিন। সকলের সঙ্গে বসুন। তত্ত্বাবধায়ক সরকার প্রবর্তন করুন এবং নতুনভাবে নির্বাচনের ব্যবস্থা করুন।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও জাতীয়

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন