‘৩১ অক্টোবর পর্যন্ত যারা ভোটার হয়েছেন, তারা ভোট দিতে পারবেন’
৩১ অক্টোবর পর্যন্ত যারা ভোটার হয়েছেন, তারা ভোট দিতে পারবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। তিনি জানান, বয়সসীমা পূরণ থাকা সত্ত্বেও কেউ ভোটার তালিকা থেকে বাদ পড়লে যে কোনো সময় আবেদন করে ভোটার হতে পারবেন। তবে যারা নতুন ভোটার হওয়ার সময়সীমা (৩১ অক্টোবর পর্যন্ত ১৮ বছর) মিস করেছেন, তাদের এখন আর অন্তর্ভুক্তির সুযোগ নেই। এনআইডি সংশোধন নিয়ে তিনি বলেন, ভোটের আগে ভোটারের নাম, বাবা-মায়ের নাম, পেশা, জন্ম তারিখ, ঠিকানা ও ছবির তথ্য সংশোধন করা যাবে না। ভোটার তালিকা হয়ে গেলে এসব চালু হবে। তবে ভোটের আগে মোবাইল ফোন নম্বরসহ কিছু তথ্য সংশোধনীতে কোনো বাধা থাকবে না। এ সময় ইসি সচিব জানান, প্রবাসীদের ভোটদানের নিবন্ধনের সময়সীমা এক সপ্তাহ বাড়িয়ে ২৫ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। তফসিল ঘোষণা করার পর ১৫ দিন দেশের যারা পোস্টাল ব্যালটে ভোট দেবেন তারা নিবন্ধন করতে পারবেন। নতুন দল নিবন্ধনের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।