BD Highlights
জাতীয়

৪৩তম বিসিএস নন-ক্যাডারে উত্তীর্ণদের তালিকা প্রকাশের নির্দেশ

৪৩তম বিসিএস নন-ক্যাডারে উত্তীর্ণদের তালিকা প্রকাশের নির্দেশ

৪৩তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) নন-ক্যাডারে উত্তীর্ণদের তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনকে (পিএসসি) ৩০ দিনের মধ্যে এ তালিকা প্রকাশ করতে বলা হয়েছে। সোমবার (৫ ফেব্রুয়ারি) এক রিট আবেদনে প্রাথমিক শুনানিতে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. বজলুর রহমানের হাইকোর্টে বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। ৪৩তম বিসিএস থেকে ৬৪২ জনকে নন-ক্যাডারের বিভিন্ন পদে নিয়োগের সুপারিশ কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে রুলে। একই সঙ্গে ৪৪তম বিসিএসের ফল প্রকাশ না করা পর্যন্ত নন-ক্যাডার শূন্যপদে ৪৩তম বিসিএসে উত্তীর্ণ নন-ক্যাডার প্রার্থীদের থেকে নিয়োগের নির্দেশ কেন দেওয়া হবে না, রুলে তাও জানতে চেয়েছেন আদালত। পিএসসির চেয়ারম্যান, জনপ্রশাসন সচিবসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও জাতীয়

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন