চিকিৎসক নিয়োগে ৪৮তম বিশেষ বিসিএসের এমসিকিউ পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে সহকারী সার্জন ও সহকারী ডেন্টাল সার্জন পদে মোট ৫ হাজার ২০৬ জন প্রার্থী মৌখিক পরীক্ষার জন্য উত্তীর্ণ হয়েছেন। পিএসসি রবিবার রাতে পরীক্ষার ফলাফল প্রকাশ করে। ফলাফলে দেখা গেছে, সহকারী সার্জন পদে ৪ হাজার ৬৯৫ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৫১১ জন প্রার্থী প্রাথমিকভাবে উত্তীর্ণ হয়েছেন। গত শুক্রবার (১৮ জুলাই) এমসিকিউ পরীক্ষাটি অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন মোট ৪১ হাজার ২৫ জন প্রার্থী। ২০০ নম্বরের এই লিখিত পরীক্ষায় প্রতিটি শূন্য পদের বিপরীতে গড়ে ১৪ জন প্রার্থী আবেদন করেছিলেন। পিএসসির রোডম্যাপ অনুযায়ী, এই ফলাফল ২১ জুলাই সোমবার প্রকাশ হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের একদিন আগেই তা প্রকাশ করা হয়। পরবর্তী ধাপে উত্তীর্ণ প্রার্থীরা ১০০ নম্বরের মৌখিক পরীক্ষায় অংশ নেবেন। মৌখিক পরীক্ষার ভিত্তিতে সর্বশেষ ৩ হাজার চিকিৎসককে সরকারি চাকরিতে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে সহকারী সার্জন হিসেবে ২ হাজার ৭০০ জন এবং সহকারী ডেন্টাল সার্জন হিসেবে ৩০০ জনকে নিয়োগ দেওয়া হবে। ৪৮তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল গত ২৯ মে। চিকিৎসা খাতে জনবল ঘাটতি পূরণে এই বিশেষ বিসিএস আয়োজন করে পিএসসি। পরীক্ষার পূর্ণাঙ্গ ফলাফল ও প্রয়োজনীয় তথ্য পিএসসির ওয়েবসাইট [www.bpsc.gov.bd] থেকে পাওয়া যাবে বলে জানানো হয়েছে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।